শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খাদ্য উপদেষ্টা

চালের দাম সহনীয় পর্যায়ে আসবে শিগগিরই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:৩৯

চালের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলী ইমাম মজুমদার বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে।’

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘গতবারের তুলনায় এবার ৩ লাখ টন বেশি চাল মজুত রয়েছে। এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে।’

সংকট নিরসনে প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘ওএমএসসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। যাতে সাধারণ মানুষকে বিপাকে পড়তে না হয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর