বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভোর থেকে ইসরায়েলি হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৫:৩৫

ইসরায়েলি হামলায় আজ (৩ জুলাই) বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সাহায্যের সন্ধানে আসা সাধারণ মানুষ। মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, গাজার দক্ষিণ শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দম্পতি ও তাদের চার সন্তান ছিলেন।

এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সাহায্য নিতে আসা লোকদের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরের শহর বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।

গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে বিনা উসকানিতে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এর মাধ্যমে প্রতিনিয়ত শত শত নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর