শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় বিএনপি'র নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৩:১১

ফরিদপুরের ভাঙ্গায় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীদের একাংশ।

বুধবার (২ জুলাই) রাত ১০ টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, লাইকুজ্জামান লাভলু, আলম মুন্সি, বিএনপি নেতা মিজানুর মুন্সী, মুন্সি মনিরুজ্জামান,সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের নেতৃত্বে ওই কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল বের করেন।

মিছিলটি ভাঙ্গা বিশ্বরোড মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন কুমার নদীর ব্রীজের উপরে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় এক ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এসময় নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ বিষয়ে সাবেক বিএনপি নেতা ফায়েকুজ্জামান ছোট্টু বলেন, ৪২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ত্যাগী নেতাদের বাদ দিয়ে শহিদুল ইসলাম বাবুল ও সেলিম খন্দকারের যোগসাজোসে একটি পকেট কমিটি ঘোষণা করেন, তার মধ্যে আওয়ামী লীগ ও নিক্সন লীগের সমর্থকরা রয়েছে, ওই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান নাই, আমরা এমন কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্যই আন্দোলনের নেমেছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন আরো বেগবান হবে।

অন্যদিকে পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলম মুন্সী বলেন, আওয়ামী লীগ ও নিক্সনের দোসরদের দিয়ে যে কমিটি দেওয়া হয়েছে এই কমিটির বাতিলের দাবি জানাই।

এঘটনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের কারণে শতাধিক গাড়ি রাস্তার দুইপাশে আটকে পড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিএনপি'র নেতাকর্মীরা আন্দোলন করছিলো৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের সাথে কথা বললে তারা সড়কের অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর