বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রশাসনে ৫ উপসচিব পদে রদবদল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৮:০৮

পাঁচ উপসচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

জারি করা এসব প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক (উপসচিব) মিজ আসমাউল হুসনা লিজাকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি করে তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. মিজানুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (বিনিয়োগ) পদে বদলি করে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় আশ্রয়ণ-২-এর উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. ইলিয়াস মেহদীকে বাংলাদেশ জাহাজ পুনঃ প্রক্রিয়াজাতকরণ বোর্ডের পরিচালক বদলি করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক (উপসচিব) মো. আবদুল ওয়াদুদকে অর্থ বিভাগের ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের পরিচালক পদে বদলি করে তার চাকরি অর্থ বিভাগে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) কাইজার মোহাম্মদ ফারাবীকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক পদে বদলি করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর