বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘ওয়ান্ডার ওম্যান’ থেকে বাদ ইসরায়েলি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৪:৪১

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ান্ডার ওম্যান’। এই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। তবে নতুন যে কিস্তি আসতে চলেছে সেখানে তিনি থাকছেন না। নতুন কাউকে ভাবা হচ্ছে চরিত্রটির জন্য।

এখন পর্যন্ত আলোচনায় এসেছেন আদ্রিয়া আর্জোনা।

ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান তার কথাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আদ্রিয়া আর্জোনা হতে পারেন পারফেক্ট ‘ওয়ান্ডার ওম্যান’।

সম্প্রতি ‘এক্সট্রা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-খ্যাত এই পরিচালক বলেন, ‘হিট ম্যান’ অভিনেত্রী আদ্রিয়ার প্রতি তার আগ্রহ রয়েছে।

তিনি জানান, ‘আমি আদ্রিয়াকে অনেক আগে থেকেই সামাজিক মাধ্যমে অনুসরণ করি। কিন্তু সবাই ধরে নিয়েছে, আমি তাকে এখন ফলো করেছি মানে সে-ই হতে যাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান’। যদিও আমি বলব, আদ্রিয়া দারুণ এক ‘ওয়ান্ডার ওম্যান’ হতে পারবে তবে কিছুই এখনো নিশ্চিত নয়।’

তিনি আরো বলেন, ‘সে আমার পরিচালনায় সাত বছর আগে একটি চলচ্চিত্রে কাজ করেছিল।

তখন থেকেই আমাদের বন্ধুত্ব, পরিচয়। আমি তাকে তখন থেকেই অনুসরণ করে আসছি, নতুন করে নয়।’

এদিকে জুন মাসের শুরুতে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে গান জানান, নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা চলছে। পাশাপাশি ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসকিরা ঘিরে একটি ধারাবাহিকও তৈরি হচ্ছে। সেটি এখন নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর