বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফুটপাত ও বাস টার্মিনাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

মোসলেউদ্দিন (ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৭:৩৭

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশ দিয়ে দখলে থাকা ফুটপাতের দোকানপাট ও দুটি যাত্রীছাউনির মধ্যে দখলে থাকা বিভিন্ন বাসকাউন্টার ও আশপাশের চায়ের দোকান গুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা ১২ টার দিক থেকে প্রাই ২ ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা প্রশাসন।

এই অভিযানে এক্সপ্রেসওয়ের পাশে থাকা এবং বাস টার্মিনালের মধ্যে গড়ে ওঠা প্রায় ৫০ টি দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে অংশ নেন ভাঙ্গা হাইওয়ে ও লোকাল থানা পুলিশ, ভাঙ্গা পৌরসভা, সড়ক ও জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এক্সপ্রেসওয়ের পাশে ফুটপাত দখল করে যেসকল দোকানপাট বসিয়ে ছিল ও যাত্রীছাউনী দখল করে বাস কাউন্টার গন দখল করেছিল তাদের আজ উচ্ছেদ করা হলো।

তিনি আরো জানান, ইতিপূর্বে হাইওয়ে এক্সপ্রেসের শুরু ভাঙ্গা বাসস্ট্যান্ডের পাশ দিয়ে গড়ে ওঠা ফুটপাত দখলমুক্ত করার জন্য সড়ক ও জনপদ এবং প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ও মাইকিং প্রচারণা চালানো হয়। কিন্তু সেসব নির্দেশনা অমান্য করে যারা এসব দোকানপাট বসিয়েছিল। সেগুলো আজ উচ্ছেদ করা হয়েছে৷ মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে মহাসড়কে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, হাইওয়ে এক্সপ্রেসের দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও অভিযানে থ্রী-হুইলার ও পরিবহন জব্দসহ ৫ টি মামলা করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর সহ লোকাল থানা ও ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপদের কর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর