বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্থলবন্দর আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৭:২৯

দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অর্থনীতির জন্য দেশের স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে বন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্থলবন্দরের অগ্রগতি, অর্থনীতির সমৃদ্ধি’ শীর্ষক স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, যা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। স্থলবন্দরগুলো দেশের সীমান্তবর্তী হওয়ায় দেশের নিরাপত্তার সাথে বন্দরগুলো সরাসরি জড়িত। এজন্য স্থলবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য নীতি নির্ধারণের বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে আরও কৌশলী হতে হবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে স্থলবন্দরগুলো আরও গতিশীল ও কার্যকর করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এর কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় স্বার্থ বিবেচনায় নতুন স্থলবন্দর স্থাপনে আরও সতর্ক থাকতে হবে।

বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপদেষ্টা দেশের স্বার্থে, দেশকে ভালোবেসে বন্দর সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ স্থলবন্দরগুলোর আধুনিকায়নে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

সভার সমাপনী বক্তব্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালুর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফাসহ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর