বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন হাজি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৫:১৮

সৌদি আরব থেকে পবিত্র হজপালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি হাজি। শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন। হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা কাজ করেছে-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেরত এনেছে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৪৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৬৬, সৌদি এয়ারলাইন্স ৬০ এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।

এ বছর হজপালনের সময় ৪১ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে জানানো হয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা।

এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে গিয়েছিল ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর