শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইরানে যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৩:২১

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত প্রায় ৬০ জনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিহত ৬০ জনের মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, 'শহীদদের সম্মান জানাতে মর্যাদায় দাফন কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।' টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষ কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছেন এবং নিহত সামরিক কমান্ডারদের ছবি ধরে রেখেছেন।

'ঐতিহাসিক' রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম'

এএফপি বলছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টায় এই মর্যাদায় দাফন কার্যক্রম শুরু হয়। আজ সকালেই 'জায়নিস্ট শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধে শহীদদের' প্রথম ছবি সম্প্রচার করে ইরানি সংবাদমাধ্যম।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, যেখানে মর্যাদায় দাফন কার্যক্রমটি হচ্ছে, সেই ইনকিলাব স্কয়ারে নিহতদের কফিনগুলো পতাকা মুড়িয়ে রাখা হয়েছে এবং আশপাশে নিহত কমান্ডারদের ছবি টানানো হয়েছে।

পরবর্তীতে কফিনগুলো শহরের মধ্য দিয়ে একটি শোকযাত্রার মাধ্যমে ১১ কিলোমিটার দূরের আজাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে।

তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি এটিকে 'ইসলামী ইরান এবং বিপ্লবের জন্য একটি ঐতিহাসিক দিন' বলে আখ্যায়িত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর