বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারতে বয়কটের দাবি, পাকিস্তানে মুক্তি পাচ্ছে দিলজিতের ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৫:৫৪

সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতে আবারও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের। এরই মধ্যে মুক্তি পাচ্ছে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের নতুন চলচ্চিত্র ‘সর্দারজি ৩’, যাতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর সিনেমাটি মুক্তির আগেই ভারতে বেশ বাধার মুখে পড়েছে। পাকিস্তানি নায়িকার সিনেমা মুক্তি পাবে না ভারতে, এই দাবিতে এখনো অটল ভারতের বেশ কিছু সংগঠন।

এদিকে, ভারতে মুক্তি নিয়ে টানাপড়েন থাকলেও পাকিস্তানি সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতারা। ২৭ জুন দিলজিৎ দোসাঞ্জের ‘সরদার জি ৩’ পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত ভারতজুড়ে ভক্তদের হতবাক ও হতাশ করেছে। দিলজিতের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তাঁরই অনুরাগীরা।

সিনেমার ট্রেলার প্রকাশের পরপরই লাহোর, করাচি, ইসলামাবাদ, ফয়সালাবাদ এবং শিয়ালকোটের মতো পাকিস্তানের শহরগুলির সিনেমা হলের তালিকার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই তালিকা নিশ্চিত করে যে ‘সর্দার জি ৩’ সীমান্তের ওপারের প্রেক্ষাগৃহেও দেখানো হবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দিলজিতের ভারতীয় সমর্থকরা। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ছাড়াও সেই দেশের অভিনেতা নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ায়ার এবং সেলিম আলবেলা রয়েছেন সিনেমাটিতে।

এদিকে, দিলজিতের সিনেমা ভারতে বয়কটের দাবি তুলেছে এফডব্লিউআইসিই।

তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে দিলজিৎ এবং সিনেমার অন্য কলাকুশলীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে। তাদের অভিযোগ, পাকিস্তানি অভিনেত্রী হানিয়াকে সিনেমায় নেওয়াটা ভারতের সংহতি ও সম্মানের বিরুদ্ধে একটি ‘ইচ্ছাকৃত’ অপমান। এফডব্লিউআইসিইর আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ‘দিলজিৎ দোসাঞ্জ, গুণবীর সিং সিধু, মনমোরদ সিধু, অমল হ্যান্ডালের মতো ব্যক্তিরা ভারতের নাগরিক হওয়ার সুবিধা নিচ্ছেন। তারাই আবার পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে সিনেমাটিতে নিয়ে ক্ষমার অযোগ্য একটি কাজ করেছেন।

সংগঠনটি আরও অভিযোগ করেছে যে হানিয়া আমির বহুবার ভারতের বিরুদ্ধে কথা বলেছেন।

তাদের কথায়, ‘আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে মশকরা করেছেন হানিয়া আমির। ভারতের বিরুদ্ধে বিষ ছড়িয়েছেন। তাকে ভারতের সিনেমায় নেওয়া মোটেই ভালো সিদ্ধান্ত নয়।

‘সর্দারজি-৩’-এর ট্রেলারের ইউটিউব লিংকটি ভারতে ব্লক করা হয়েছে; অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরা এটি দেখতে পারছেন না। ইউটিউবে লেখা দেখাচ্ছে, ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে সিনেমার টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে। এতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ২৭ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর