বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্লাস্টিক বর্জন উদ্বুদ্ধকরণে ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দিবসে শিক্ষার্থীদের ‘নাকাচুয়া ট্রি’ উপহার দিলো নাবিল গ্রুপ

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ২২:২৪

 

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব দক্ষিণ-এশীয় প্রজাতির নাকাচুয়া ট্রি উপহার দিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপ । পরিবেশ অধিদপ্তর আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান শিক্ষার্থীদের হাতে এই নাকাচুয়া গাছ তুলে দেন।

আজ বুধবার (২৫ জুন) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই দিবসটি উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেরনির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ।

বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবী পাবে। তারা পরিবেশ বিনষ্টের কারণ উল্লেখ করে প্লাস্টিক ব্যবহার রোধ করে সবুজ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নাবিল গ্রুপের দেওয়া নাকাচুয়া ট্রি প্রদান করা হয়। এসময় নাবিল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ মার্কেটিং মো. আক্তারুজ্জামান, ব্র্যান্ড মার্কেটিং কর্মকর্তা এ আই মো. সুয়াইব, ইমতিয়াজ আহমেদ জিম, মো. মোবাইদুল ইসলাম সিজার এবং প্রশাসন বিভাগের কর্মকর্তা সোহেল রানা ও মো. রবিউল আলম । অনুষ্ঠান শেষে নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর এন্ড ডি সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর