শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দলগুলোর আপত্তিতে এনসিসি থেকে সরে এলো ঐকমত্য কমিশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৬:০৩

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকল্প হিসেবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব দিয়েছে কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত ও আপত্তিকে গুরুত্ব দিয়ে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিসি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা আপত্তি, মতবিরোধ ও উদ্বেগ আমলে নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রস্তাবে রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতির মতো নির্বাহী বা বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

প্রস্তাবিত কমিটিতে থাকবেন জাতীয় সংসদের উচ্চকক্ষ (যদি গঠিত হয়) এবং নিম্নকক্ষের স্পিকার।

এই নিয়োগ কমিটির ক্ষমতা সীমিত থাকবে শুধুমাত্র সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়ায়। তবে, আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রধান, কিংবা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ এই কমিটির আওতার বাইরে থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর