শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাস্তি পেলেন ঋষাভ পান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৫:২৭

হেডিংলি টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বল ছুড়ে মারার ঘটনায় শাস্তি পেয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ পান্ত। আইসিসি তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।

ঘটনা ঘটে খেলার তৃতীয় দিনে। ৬১ ওভারের পর ভারতীয় পেসার বুমরাহ বল পরিবর্তনের আবেদন করেন, যা প্রথমে আম্পায়ার গাফফানি গ্রহণ করেননি। পরে পান্তও একই অনুরোধ করেন আরেক আম্পায়ার পল রাইফেলের কাছে। কিন্তু বলের আকার ঠিক আছে জানিয়ে তা নাকচ করে দেন রাইফেল। এতে পান্ত ক্ষুব্ধ হয়ে বল ছুড়ে দেন।

এই আচরণ আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী লেভেল ১ অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে পান্ত দোষ স্বীকার করে নেওয়ায় শুনানি হয়নি। ফলে ম্যাচ ফি কেটে নেওয়া হয়নি, তবে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

উল্লেখ্য, এই টেস্টের শেষ দিনে ভারতের দরকার ১০ উইকেট, আর ইংল্যান্ডের দরকার ৩৫০ রান। ম্যাচ শেষ হওয়ার আগে পান্তের এই শাস্তি ঘিরে ক্রিকেটপাড়ায় চলছে আলোচনা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর