বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নগর ভবনে আবারও জমায়েত ইশরাক সমর্থকদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৫:৫৭

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকারের একগুঁয়েমি আচরণ ও উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে দুদিন সরকারি ছুটির পর আবারও নগর ভবনে জমায়েত হয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা।

রোববার (২২ জুন) বেলা ১১টা থেকে নগর ভবন প্রাঙ্গণে ঢাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইশরাক সমর্থকরা।

এদিকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দিচ্ছেন নগর ভবনের আন্দোলনে।

সংরক্ষিত (৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড) আসনের বিএনপির সাবেক কাউন্সিলর খালেদা আলম বলেন, আন্দোলনের শুরু থেকে রাজপথে আছি। জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনে থাকবো।

কোতোয়ালি থানার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আলী বলেন, প্রধান উপদেষ্টাসহ তার সব উপদেষ্টারা জ্ঞানী ও বিচক্ষণ। দুয়েকজন শিশু উপদেষ্টার কর্মকাণ্ডে তাদের বদনাম হচ্ছে। আমরা আশা করবো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিয়ে এর থেকে দায়মুক্ত হবেন। তা নাহলে ঢাকাবাসীর আন্দোলন চলবে।

এ সময় ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘দফা এক, দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হলো, নগর ভবন ঘেরাও হলো’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’সহ নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসীসহ ইশরাক সমর্থককারীরা। একই দাবিতে কোরবানি ঈদের আগে দুদিন যমুনার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর