শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।মাষকলাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কৃষক নেতা মুরাদ মালিথাসহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে মাষকলাই বীজসহ ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়।

দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাষকলাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ প্রেক্ষাপটে মাষকলাই চাষে বাড়তি খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জানান, ডালভাত না খেলে অনেকের চলে না। মাষকলাই ডাল শুধু এমনি রান্না হয় না, মাছ-মাংস-সবজির সঙ্গে এ ডাল একসাথে রান্না মজাদার। মাসকলাইয়ের ডালে থাকে আমিষ প্রোটিন ও ভিটামিন বি ও অন্যান্য ভিটামিন উপাদান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সাধুবাদ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর