শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ড. সালেহ উদ্দিন

বিজ্ঞানের মূল উদ্দেশ্য মানবতার সেবা করা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৪:৩০

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো মানবতার সেবা করা।

বুধবার (১৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে ‘জাতীয় বিজ্ঞান মেলা ২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা বলি বিজ্ঞানমনস্ক হতে হবে, নলেজ-বেইজড সোসাইটি গড়ে তুলতে হবে। কিন্তু আসলে আমরা কতটুকু এটাকে প্র্যাকটিস করি, সেটা একটা বিষয়। এই ধরনের মেলা মানুষকে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, সব গবেষণাই সরাসরি মানুষের উপকারে আসবে-তা নয়। তবে গবেষণা সহায়ক হবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এগুলোকে প্রয়োগযোগ্য করে তুলতে হবে। বিজ্ঞানীদের কাজ হলো নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবন করা এবং বিদ্যমান বিষয়কে আরও পরিশীলিত করা।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, বিজ্ঞানের সঙ্গে দাতা সংস্থার সংযোগ থাকতে হবে। বিজ্ঞানীরা একা কিছুই করতে পারবেন না। আর্থিক সহায়তা ছাড়া তারা এগোতে পারেন না। দুঃখজনকভাবে দেশে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান থাকলেও গবেষণায় তাদের ব্যয় খুবই কম। তারা চায় কেউ আবিষ্কার করুক, তারপর তারা তা কিনে নেবে। বিজ্ঞানীদের প্রণোদনা দেওয়া, আর্থিক সহায়তা করা-এগুলো দেশে ব্যবসায়ীরা করেন না। অথচ বিদেশে ব্যবসায়ীরাই বড় বড় গবেষণায় ফান্ড দেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মিজ মুনিরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলা চলবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-২০ জুন) পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও বিশেষ অতিথিসহ আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর