বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করল বিএসএফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১২:৪৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠোনো হয়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৩ বিজিবি সদস্যরা।

আটককৃত ২০ জনের মধ্যে ১০ শিশু। আর সাত নারী ও বাকিরা পুরুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের অবৈধভাবে ঠেলে পাঠানো হয়।

আটককৃত সবাই বাংলাদিশ বলে জানিয়েছে বিজিবি। তাদের সকলের বাড়ি কুড়িগ্রামে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের হরিয়ানায় সেখানকার পুলিশ ইটভাটায় কাজের সময় ওই ২০ জনকে আটক করে। আর বুধবার ভোর পৌনে ৫টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে দিয়ে ওই ২০ জনকে পুশইন করে।

৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘এ ২০ জন প্রায় ১০ বছর আগে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর হরিয়ানা এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি বলে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আটককৃতদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর