শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেস সচিব

বাংলাদেশে আওয়ামী লীগ নেই, নেতারা অনলাইনে হম্বিতম্বি করছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৭:০৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে। দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা-পয়সা চুরি করে। সেখানে বসে অনলাইনে একটু হম্বিতম্বি করছে যে এইটা করব, ওইটা করব।

তিনি বলেন, এত বড় একটা হত্যাযজ্ঞের পর প্রায় ১৬ বছরের অপশাসন- যেখানে খুন, গুম, দুর্নীতির রাজত্ব কায়েম করার পর, তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই। তাদের সমর্থন করার মানুষ আর নেই।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টসহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা এই সরকারের প্রধান কাজ। সেই বিচারকাজ শুরু হয়েছে, আশাকরি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে পারব।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রেস সচিব বলেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওরা কত ডাকছে— এই আসো, মিছিল করো, একটা-দুইটা ছেলে দু-একটা কথা বলে। এত বড় নাকি তাদের দল কিন্তু দেখেন সারা বাংলাদেশে তাদের কোনো মিছিল নেই। পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কি না আমার সন্দেহ আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর