শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজবাড়ীতে চিঠি উৎসব

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬

রাজবাড়ী লেখক-পাঠক কেন্দ্রের উদ্যোগে রাজবাড়ীতে বইমেলা, পুরস্কার বিতরণ ও চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চিঠি উৎসবের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের উপস্থাপিকা শুভাগতা গুহ রায়, রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভানেত্রী লাইলী নাহার।

অনুষ্ঠানে রনজিৎ কুমার রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কবি নেহাল আহম্মেদ।

চিঠি উৎসবে রাজবাড়ী জেলার শতাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০ হাজার চিঠি জমা পড়ে। সেখান থেকে যাচাই বাছাই শেষে ১২ জনকে পুরস্কৃত করা হয়।

এতে প্রথম পুরস্কার অর্জন করে নগদ ১০ হাজার টাকা জিতেছে রাজবাড়ী অংকুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মো. শান্ত মোল্লা, দ্বিতীয় স্থান অর্জন করে নগদ পাঁচ হাজার টাকা জিতেছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাজমিলা অরিন। সেরা বাকি ১০ জনকে বই উপহার দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর