বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অপু বিশ্বাস

আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৫:০৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্ট্যাটাস ও ছবি প্রকাশ করে নিজের ভক্তদের প্রতিনিয়ত কাজের আপডেট ও ব্যক্তিজীবনের খবরাখবর দিয়ে থাকেন। সাম্প্রতিক এক পোস্টের মাধ্যমে স্পষ্ট জানালেন, কোনো অসুস্থ প্রতিযোগিতায় তিনি আর নেই। ১৫ জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে এমন পোস্ট দেন এই নায়িকা।

তিনি বরং নিজের জীবন, সন্তান এবং কাজ নিয়ে এগিয়ে যেতে চান। এমন অবস্থান নেওয়া একজন পাবলিক ফিগারের জন্য অবশ্যই সাহসী এবং পরিপক্ব সিদ্ধান্ত। দর্শক-ভক্তদের অনেকেই এটিকে মর্যাদার জায়গা থেকে নেওয়া গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

সম্প্রতি অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন বিতর্ক শুরু হয়। দু’জনই চিত্রনায়ক শাকিব খানের দুই সন্তানের মা। এক পক্ষের কোনো মন্তব্য বা ছবি পোস্টের পরই আরেক পক্ষের প্রতিক্রিয়া নিয়মে পরিণত হয়েছে। এসব ঘটনায় বিরক্ত হয়ে অপু বিশ্বাস রোববার (১৬ জুন) রাতে একটি স্ট্যাটাসে তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। 

স্ট্যাটাসের সঙ্গে অপু প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। সেই ছবির মাধ্যমেই জানান, সন্তানের সুন্দর শৈশবের জন্যই তিনি বাবা-মায়ের দায়িত্ব পালন করছেন। এটি নিয়ে কেউ অস্বস্তি বোধ করলে, তা তার দায় নয়।

নায়িকা আরও লেখেন, আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা অন্য সব নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা আর স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার জীবনের প্রতিটি অধ্যায় দর্শকদের সামনে কেটেছে। এখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই।

ভক্তদের উদ্দেশ্যে অপু বলেন, আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই। আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। 

তার মতে, সম্মান অর্জন করতে হয় নিজের আচরণ দিয়ে, অন্যকে ছোট করে নয়। তাই তিনি এখন শুধু নিজের সন্তান, কাজ এবং ভালোবাসার মানুষদের নিয়েই থাকতে চান। অপুর ভাষায়, আমি কারো সঙ্গে পাল্লা দিতে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। এভাবেই স্ট্যাটাস শেষ করেন অপু বিশ্বাস।

অপুর এই পোস্টের পর অনেকেই মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তার বক্তব্য বেশ প্রশংসা পাচ্ছে। অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাস তার এই পোস্ট যে শবনম বুবলীকে উদ্দেশ করেই দিয়েছেন তা সবারই জানা। চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে প্রায়ই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এই দুই নায়িকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর