বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসির মায়ামির

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১২:৫৮

জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসির দল ইন্টার মায়ামি এবং আল আহলি।

ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আজ (১৫ জুন) রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মিয়ামি ও আল আহলি। রোমাঞ্চকর এই ম্যাচে দারুণ সব সেভ করে দুই দলকেই জয়বঞ্চিত করেছেন উভয় গোলরক্ষক। মেসির ফ্রি-কিক কিংবা বাঁ পায়ের বাঁকানো শটও তাই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার অনেক বড় সুযোগ ছিল আল আহলির জন্য। কিন্তু তাদের ফুটবলার মাহমুদ ত্রেজেগের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মায়ামির আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি। ম্যাচজুড়ে এমন সব সেভের জন্য তিনি ম্যাচসেরাও হয়েছেন।

১৫ মিনিটে ফ্রি-কিক পায় মায়ামি। কিন্তু ম্যাচের প্রথম উল্লেখযোগ্য শটটি মেসি বেশ বাইরে দিয়ে মারেন। এভাবে দুই দলই আক্রমণ শানালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অনেকটাই আহলির কাছে। হার্ড রক স্টেডিয়ামে জাদুকরী ফুটবল দক্ষতার ঝলক দেখালেও গোল করতে ব্যর্থ হন মেসি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে ভক্তরা ব্যাপকভাবে ভিড় জমায়। তবে মেসি তার সেরাটা পুরোপুরি দেখাতে পারেননি।

এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ৮ গ্রুপে খেলা হচ্ছে। মেসির মিয়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মিয়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পালমেইরাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর