শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিশ্বকাপে জায়গা করে কোটি টাকার গাড়ি পেলেন ফুটবলাররা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৬:০৭

উপলক্ষ্য প্রস্তুত ছিল, উজবেকিস্তানের ফুটবলারদের অপেক্ষা বাড়াচ্ছিল ঠিকঠাক সময়। সেটিও এসে যায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। তাসখন্দের মিল্লি স্টেডিয়াম সেজেছিল নতুন রূপে, উৎসব উৎসব আমেজ। এরপরই আসল ঘোষিত উপহার।

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত অবশ্য মাসখানেক আগেই করেছিল উজবেকরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করার পরই মাতে বিশ্বকাপ খেলতে পারার আনন্দে। এবারই প্রথম বিশ্ব ফুটবলে খেলবে উজবেকরা। বিষয়টিতে যারপরনাই খুশি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। তাৎক্ষণিক জানিয়ে দেন, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবাই পাবেন রাজকীয় গাড়ি।

যে কথা সেই কাজ। ম্যাচ চলাকালে মাঠে ঢোকানো হয় দামি গাড়িগুলো। চীনের বিওয়াইডি কোম্পানির ৪০টি গাড়ি সাজিয়ে রাখা হয় টাচলাইনের পাশে। পরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বুঝিয়ে দেওয়া হয় ওইসব গাড়ির চাবি। বিষয়টিতে যারপরনাই খুশি উজবেক খেলোয়াড়েরা।

চীনের বিওয়াইডি গাড়ির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৯.৯০ লাখ। ভ্যারিয়েন্ট ও পারফর্ম্যান্স ভেদে মূল্য ৯৯.৯০ লাখে গিয়েও পৌঁছায়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত এবারই প্রথমবার নয়, আগেও মূল্যবান গাড়ি খেলোয়াড়দের উপহার দিয়েছেন। এবারেরটা অবশ্য একটু বেশি দামি। তবে ২০২৩ সালে এশিয়ান কাপ জেতার জন্য উজবেকিস্তান অনুর্ধ্ব-২০ ফুটবল দলকে ৩৩টি গাড়ি দিয়েছিলেন শাভকাত।

গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে ইরান।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে বিভিন্ন অঞ্চল থেকে ১৩টি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর