বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আকাশছোঁয়া দাম রণবীর-আলিয়ার নতুন বাড়ির!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১২:৫১

মুম্বাইয়ের অন্যতম আকর্ষণ হল ‘মান্নাত’। সেই বাড়ির দাম ২০০ কোটি টাকা। তবে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’কেও ছাপিয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাসস্থান। রণবীর-আলিয়ার নতুন বাড়ির দাম ২৫০ কোটি টাকা। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতে আর কোনও বলিউড তারকার নেই। রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজের নামে এই বাড়ির নামকরণ হচ্ছে বলেও জানা গিয়েছে।

বিলাসবহুল এলাকা বান্দ্রা পালি হিলে অবস্থিত এই বাড়ি। ছয় তলা বাড়ির ছবিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। বহু বছর ধরে এই বাড়ি তৈরি হয়েছে। বাড়িটি তৈরি হওয়ার সময়ে প্রায়ই গিয়ে দেখতে যেতেন আলিয়া ও রণবীর। নিজেরা দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন তারা।

রণবীর ও আলিয়ার এই বাড়ি না কি ছাপিয়ে গিয়েছে অমিতাভ বচ্চনের বাড়ির দামও। বিগ-বির বাড়ি ‘জলসা’র দাম ১২০ কোটি টাকা।

তারকা দম্পতির এই বাড়ি আদতে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এই বাড়ি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার। এই বাড়ি এখন রণবীর, আলিয়া তাঁদের কন্যা রাহা কাপুরের নামে।

খুব শীঘ্রই এই বাড়িতে গিয়ে উঠবেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে, বাড়ি তৈরির শেষ মুহূর্তের কিছু কাজ এখনও চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর