বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ক্যাটরিনা কাইফকে মালদ্বীপের ‘পর্যটন দূত’ ঘোষণা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৭:২৫

ভারত-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তরণের লক্ষ্যে মালদ্বীপ সরকার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে তাদের নতুন 'গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর' হিসেবে নিয়োগ দিয়েছে। এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদ্বীপ সফরের প্রস্তুতি চলছে।

মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "ক্যাটরিনা কাইফ আন্তর্জাতিক পর্যায়ে মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল রিসোর্ট এবং অনন্য ভ্রমণ অভিজ্ঞতাকে বিশ্বব্যাপী প্রচার করবেন।" ক্যাটরিনা নিজেও এই নিয়োগকে ‘সম্মানের’ বলে অভিহিত করে বলেন, ‘মালদ্বীপের মতো স্বর্গীয় স্থানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এখানকার সংস্কৃতি, প্রকৃতি এবং শান্তি আমাকে সর্বদা মুগ্ধ করে।’

জানা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরের পর মালদ্বীপের কিছু রাজনীতিবিদ ও মন্ত্রী ভারতবিরোধী মন্তব্য করলে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এরপরই ভারতীয় পর্যটকরা মালদ্বীপ বয়কট শুরু করেন, যা দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। তবে গত বছরের অক্টোবরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত সফর করেন এবং ৩০০০ কোটি টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পান। এরপর থেকে সম্পর্কে উন্নতি ঘটছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ক্যাটরিনা কাইফের নিয়োগ ভারতীয় পর্যটকদের আকর্ষণের কৌশলগত পদক্ষেপ। মালদ্বীপের পর্যটন শিল্পের ১০% ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। গত বছর বয়কটের কারণে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

প্রধানমন্ত্রী মোদির আগামী সফর এবং ক্যাটরিনার নিয়োগ মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়াতে কতটা সাহায্য করে, তা এখন দেখার বিষয়। এদিকে, ক্যাটরিনা ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপের প্রোমোশন শুরু করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর