বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিল্প উপদেষ্টা

দেরিতে লবণ দেওয়ায় চামড়া নষ্ট হয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১৫:৫৮

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেরিতে লবণ দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে। ফলে কাঙ্ক্ষিত দর পায়নি।

সোমবার (৯ জুন) সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা চেয়েছিলাম চামড়ার সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয়। যে মূল্য আমরা নির্ধারণ করেছি সে অনুযায়ী যেন পায়। কিছু জায়গায় চামড়াতে লবণ লাগাতে গ্যাপ হওয়ার কারণে কিংবা সঠিকভাবে লবণ না লাগানোয় চামড়া নষ্ট হয়েছে।

আদিলুর রহমান খান বলেন, আমরা ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছিলাম। সরকার তৎপর ছিল বলেই এ বছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে।

তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে চামড়ার যে ব্যবস্থাপনা সেটা খুব সুষ্ঠুভাবে হয়েছে গতকাল পর্যন্ত। আমাদের এ সংগ্রহতে কিন্তু গত বছর বিঘ্নিত ঘটেছিল ট্র্যাফিক জ্যামসহ বিভিন্ন কারণে এ ছাড়া আমরা সঠিকভাবে লবণ দিতে পেরেছি। এর কারণে এই চামড়াগুলো বাঁচানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সাভারের শিল্পনগরীতে তিন লাখ ৭৮ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। এর বাইরে ঢাকায় সাত লাখ ৫০ হাজার চামড়া বিভিন্ন জায়গায় রয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে ঢুকবে। বাকি চামড়া আসতে আসতে ঢাকায় আসছে। ১০ দিন পরে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় চামড়া আসা শুরু হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চামড়া শিল্প নগরী ট্যানারির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর