বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, অনিশ্চিত মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৫, ১৫:৪৫

ইনজুরি কাটিয়ে প্রায় সাত মাস পর আর্জেন্টিনা দলে ফেরা লিওনেল মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে শুরু থেকে মাঠে দেখা যাবে কি না, এ বিষয়ে কিছু বলেননি কোচ লিওনেল স্কালোনি। 

কনমেবল অঞ্চলের বাছাই পর্বের ১৫তম রাউন্ডে চিলির বিপক্ষে খেলতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (৬ জুন) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন লিওনেল মেসি। গত মার্চে ইনজুরির কারণে দলে ছিলেন না আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। চিলির বিপক্ষে শুরু থেকে তার খেলা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এদিকে নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে থাকছেন না অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি। যার ফলে এই ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে লিওনার্দো বালের্দি। সেই সঙ্গে ফুলব্যাক হিসেবে নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকোর ওপরেই ভরসা রাখছেন কোচ।   

চোট ও নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে ছয়জন নিয়মিত খেলোয়াড়কে দলে পাচ্ছেন না স্কালোনি। তাদের বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনজন নতুন মুখ। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে তরুণ ও কম অভিজ্ঞতার ফুটবলারদের সুযোগ দিতে চান স্কালোনি।   

এই বিষয়ে স্কালোনি বলেন, ফলাফল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে আমরা খেলোয়াড়দের মানিয়ে নেয়ার এবং জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেয়ার দিকেই গুরুত্ব দিচ্ছি।

১৪ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। আর চিলি রয়েছে দশ দলের মধ্যে সবার নিচে। তাদের পয়েন্ট মাত্র ১০। আগামী বুধবার কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো; গিউলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, নিকো পাজ/থিয়াগো আলমাদা; হুলিয়ান


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর