শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ জুন ২০২৫, ১৮:২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (৯ জুন) চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। 

বুধবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 

এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল। সেই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাৎ করবেন তিনি।

রুহুল আলম সিদ্দিকী বলেন, লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই।

প্রসঙ্গত, চলতি বছর মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’পাচ্ছেন ড. ইউনূস। ১২ জুন বৃটিশ রাজা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর