শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নারী বিশ্বকাপ ভারতে, পাকিস্তান খেলবে অন্য দেশে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৬:৫৯

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে গিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত ভারতের ক্রিকেটাররা পাকিস্তান সফর করেননি। ফাইনালসহ টুর্নামেন্টের সব ম্যাচ তারা খেলেছেন দুবাইয়ে। হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত সে টুর্নামেন্টের সময় আইসিসির মধ্যস্থতায় দুই দেশের বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয় যে, সামনের আইসিসি টুর্নামেন্টগুলোও তারা হাইব্রিড ফরম্যাটেই খেলবে।

সে ধারাবাহিকতায় এবার চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড ফরম্যাটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। তাতে মূল আয়োজক ভারতের সঙ্গে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার এক ভেন্যুর নাম।

সোমবার (২ জুন) ঘোষিত সূচিতে জানানো হয়, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পাঁচ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।

৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ রাউন্ড-রবিন ফরম্যাটে ৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। সবমিলিয়ে বিশ্বকাপের ম্যাচসংখ্যা হবে ২৮টি।

ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। তবে যেহেতু টুর্নামেন্ট হাইব্রিড ফরম্যাটে হবে, তাই পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু হবে প্রেমাদাসা। চিন্নাস্বামী এবং প্রেমাদাসা ছাড়াও গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম এবং বিশাখাপত্তনমে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আয়োজক দেশ ভারত বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচ খেলবে। আসরের প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটিতে। তবে পাকিস্তান গ্রুপ পর্ব পেরোতে পারলে সেই খেলা চলে যাবে কলম্বোতে। দ্বিতীয় সেমি পরদিন বেঙ্গালুরুতে। আর ফাইনাল দুই নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর