শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সপ্তাহে দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১৩:০৩

সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার- এই দুই দিন বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সচিবালয়ের নিরাপত্তা শাখার যুগ্মসচিব মো. জসীম উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম গত কয়েকদিন ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন তারা বলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর