বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মাভাবিপ্রবির সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম -বাগচী

‎মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৭:২৮

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি পদে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো:আবুদুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বাগচী নির্বাচিত হয়েছেন।

‎‎সোমবার (২৭ মে) আগামী এক বছর মেয়াদি মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নতুন কমিটির ঘোষনা করেন সংগঠনটির সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম বাপন,মোঃ ইমরান কায়েস,যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা,সেলিম হোসেন শিশির,সাংগাঠনিক সম্পাদক,সাদিব হাসান সঞ্জিত,মোঃ রাকিব হাসান,দপ্তর সম্পাদক,শুভ্রা পাল,দিয়া বিশ্বাস,উপদপ্তর সম্পাদক সাকিব আলভী,প্রচার সম্পাদক সাহেদ বিন সুলতান,কাহেনী ও সংলাপ বিষয়ক সম্পাদক মেহেবুবা মাহরিন নোভা,সঙ্গীত ও বাদ্যযন্ত্র বিষয়ক সম্পাদক আসিফ উদ্দিন নাবিল,রূপসজ্জা বিষয়ক সম্পাদক লামিয়া সানজানা অরিন,অনন্দিতা শাহা উপমা, আলোকসজ্জা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ রাকিব,স্টেজ সেটিংস সম্পাদক মোঃ আল-আমিন,ফিল্ম অ্যান্ড মিডিয়া আসাদুজ্জামান শুভ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব নাফিয়ান,কোষাদক্ষ মোঃ হাবিবুর রাহমান,কার্যকারী সদস্য মোঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ,শ্রেয়া শাহা,তাবাসুম জান্নাত মেঘলা,জেরিন তাসনিম,মিনহাজ আহমেদ ইশান,মিথুন হাসান,মোঃ সাফিয়ান, আল বারি,জান্নাত আক্তার।উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক দীপ্তি ভৌমিক এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক।

‎সংগঠনটির নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল-নাঈম বলেন,নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি প্রতিবাদ, মানবিকতা ও আত্মঅন্বেষণের ভাষা। আমরা বিশ্বাস করি, নাটক সমাজ বদলের একটি শক্তিশালী হাতিয়ার। সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি) এখন শুধু একটি নাম নয়—এটি একটি পরিবার, একটি যাত্রা।গত কয়েক বছরে আমরা মঞ্চনাটক, পথনাটক ও কর্মশালার মাধ্যমে নিজেদের একটি আলাদা অবস্থানে নিয়ে গিয়েছি। এই সাফল্যের পেছনে ছিল সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রম। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। আমাদের লক্ষ্য—নাটককে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ক্লাবকে সৃজনশীল মানুষের আশ্রয়স্থল বানানো।আমি সকল সদস্যকে আহ্বান জানাই—আসুন, একসাথে গড়ি একটি প্রাণবন্ত, সমাজমুখী নাট্যচর্চার ধারা। নাটকের আলোয় আলোকিত হোক আমাদের পথ।

‎‎নতুন সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি) এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। এটি শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, একটি পরিবার—যেখানে আমরা স্বপ্ন দেখি, পরিশ্রম করি ও নিজেকে প্রকাশ করি। নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত নাট্য কর্মশালা, নবীনদের অভিনয় শিক্ষা, সৃজনশীল নাটক মঞ্চায়ন ও সচেতনতামূলক নাটকের আয়োজন। সকল সদস্য একসাথে কাজ করলে সিডিসি দেশের সেরা নাট্য ক্লাবে পরিণত হতে পারে। ভালোবাসা ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর