বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৪:৩৩

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবির রহমান, হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন, সোহানা খন্দকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার বক্তব্যে বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর