বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আলী রীয়াজ

ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৩:১৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে ড. আলী রীয়াজ এসব কথা।

তিনি বলেন, প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়া যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না, সেসব বিষয়ও জনসম্মুখে প্রকাশ করা হবে।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেলো। এই সময়ে ৩৩ টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সাথে বৈঠক যথেষ্ঠ নয়। এর জন্য নাগরিক সমাজের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর