বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রধান উপদেষ্টা

প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৭:৩৬

সব প্রতিবন্ধকতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর যে অর্পিত দায়িত্ব আছে তা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো চলে যাবেন বলেননি। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) বলেছেন আমরা যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বের ওপর নির্ভর করবে দেশের বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না।

এর আগে, আজ দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে বেলা ২টা ২০ মিনিটে শেষ হয়।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। এর বাইরে আর কাউকে রাখা হয়নি।

তার আগে, এনইসি সম্মেলনকক্ষে আজ বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়, যা শেষ হয় দুপুর সোয়া ১২টার দিকে। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে- সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত), নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট: রি ইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস(১ম সংশোধিত) প্রকল্প।

এ ছাড়াও গ্রিড পাওয়ার ইভাকচুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো, পাওয়ার ট্রান্সমিশন ট্রেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি, আরবান ক্লাইমেট রিসাইলান্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ইউসিআরআইপি) ও প্রবৃদ্ধি: লোকাল ইকনোমিক ডেভেলপমেন্ট (এলইডি) (১ম সংশোধিত) প্রকল্প নিয়ে সভায় আলোচনা হয়।

প্রসঙ্গত, একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা যায়। তবে সব সময় একনেক সভা শেষে ব্রিফ হয়, যেটা আজকের সভা শেষে হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর