শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রথমবার আইপিএলের মঞ্চে জিম্বাবুয়ের মুজারাবানি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৬:৩১

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে ডাক পেলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া এই বোলারকে দলে ভিড়িয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া মুজারাবানি বদলি হয়েছেন লুঙ্গি এনগিদির। দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য আইপিএল ছেড়েছেন। আইপিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিম্বাবুয়ের এই পেসারকে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে আরসিবি। আগামী ২৬ মে থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি খেলেছেন ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ৫৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট। টি-টোয়েন্টিতে তার শিকার ৭৮ উইকেট। এর বাইরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আমিরাত লিগের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ তিনি। ২০২২ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে নেট বোলার হিসেবে থাকলেও এবারই প্রথমবার মূল আসরে অভিষেক হতে যাচ্ছে তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর