বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জুন থেকে চীনে আম রপ্তানি শুরু হচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৩:২০

চীনে আম রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (১৯ মে) ঢাকার চীনা দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আম রপ্তানির বিষয়টি আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির বিষয়ে ইতোমধ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

গত মাসে চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় গিয়ে একটি আম বাগান পরিদর্শন করেন।

সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়গুলো নিয়েও মতবিনিময় করেছেন ইয়াও ওয়েন ও মো. জসীম উদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর