বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

২০ কোটি রুপির পারিশ্রমিক হাঁকিয়ে ফিরছেন দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৩:১৩

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের পর্দায় ফিরছেন। তবে ফেরার যাত্রায় তিনি বিশাল অংকের পারিশ্রমিক হাঁকিয়েছেন।

ইন্ডিয়া টুডে লিখেছে, ‘অ্যানিমাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’ এ দীপিকা আসছেন। এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। আর এই ঘটনা ঘটলে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।

‘স্পিরিটে’ দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। এর আগে, দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা। এরপর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার।

এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকে। আলিয়া ভাট, রাশমিকা মানদানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর