শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৬:১৬

বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইনের বিষয়ে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

বুধবার (১৪ মে) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এ সময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেওয়া আছে সেখান থেকেও কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর