শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

উপদেষ্টা আসিফ

পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১২:১৬

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, শহরের গণকটুলি সুইপার কলোনীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ছয় তলা ভবনের বরাদ্দ থাকলেও পূর্বের রাজনৈতিক বাস্তবতায় তারা সেখানে উঠতে পারেনি।

তিনি লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দ্রুততম পদক্ষেপে হরিজন সম্প্রদায়ের বাসস্থান দখলমুক্ত করে হস্তান্তর নিশ্চিত করা হয়।

সবশেষে উপদেষ্টা লিখেছেন, চিকিৎসা সুবিধাসহ হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা স্থানীয় সরকারের লক্ষ্য।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর