বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পর্তুগালের জার্সিতে অভিষেক হলো রোনালদো জুনিয়রের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১২:০০

ফুটবল বিশ্বে রাজ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার পথ ধরেই এবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ছেলে রোনালদো জুনিয়ার।

গতকাল জাপানের বিপুক্ষে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয় ১৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

তার অভিষেক ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করে পর্তুগাল। দলটির হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল কাবরাল। ৫৪তম মিনিটে বদলি হয়ে নামেন রোনালদো জুনিয়র। যদিও গোল করতে পারেননি। তবে ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত। ছেলের এই অভিষেকে উচ্ছ্বসিত আল নাসর তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে অভিনন্দন জানান তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্য গর্ব প্রকাশ করে তিনি লেখেন, ‘পর্তুগালের জার্সিতে অভিষেকের জন্য অভিনন্দন। তোমার জন্য আমি অনেক গর্বিত। ’

রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলছেন। বাবার মতো তিনিও আক্রমণভাগে খেলতেই পছন্দ করেন।

জাতীয় দলের হয়ে রোনালদো জুনিয়রের অভিষেকের জন্য অপেক্ষা করেছেন অসংখ্যা ভক্ত। সেটি এবার হয়েই গেল। বাবার মতো ছেলেও কি পারবেন ফুটবল বিশ্ব মাতাতে? সেটি দেখা যাবে সামনে। অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর