বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১১:১৪

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা যুক্তরাষ্ট্র ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং দুটি দেশকেই ‘দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের লক্ষ্যে কাজ করার’ আহ্বান জানাচ্ছেন।

এদিকে ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে এই সংঘাতকে খুবই ‘ভয়াবহ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আমি আশা করি, তারা এখন থেকে যাবে। আমি এই সংঘাত বন্ধ দেখতে চাই। আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় তা আমি করতে প্রস্তুত।’

এ ছাড়া যখন লড়াই শুরু হয়েছিল, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে তিনি আশা করেন সংঘর্ষ ‘দ্রুত’ শেষ হবে এবং ‘একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে’ কাজ করবেন।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

ভারতের এই ‘কাপুরুষোচিত’ হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর