বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশের বিপক্ষে দেড়শ’র আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৩:০০

দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ওয়ানডে ম্যাচে সোমবার (৫ মে) সিলেটে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস। বলতে গেলে বাংলাদেশের বোলাররা রীতিমত পরীক্ষাই নিয়েছেন কিউই ব্যাটসম্যানদের।    

কিউইদের শেষ উইকেটে ফক্সক্রফট এবং লিস্টারের জুটিই নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর ১৪৭ পর্যন্ত নিয়ে যায়। ফক্সক্রফট সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। ওপেনার মারিউ ছাড়া রান পাননি আর কোনো ব্যাটার। মারিউ ৪২ রান করে আউট হয়ে সাজঘরে ফিরেন। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এদিন ডাক মেরে ৫ ব্যাটার আউট হয়েছেন।

ম্যাচ শুরু হলে প্রথম ১০ ওভারেই ২১ রান তুলতে ৪ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। ৫ম উইকেটে ৩৫ রানের একটা জুটি গড়ে তারা। এরপর  নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দল। ৮৫ রান করতেই ৯ উইকেট হারায় সফরকারীরা। এরপর ফক্সক্রফট এবং লিস্টারের ব্যাট থেকে আসে ৬২ রান। 

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। আর ২ টি করে উইকেট নিয়েছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর