বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চীনের আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ১৭ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৭:৩২

চীনের উত্তরাঞ্চলে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে। এর একদিন আগে দেশটির একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই ডজন মানুষের মৃত্যু হয়েছিল। 

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে চীনের শানসি প্রদেশের রাজধানী তাইউয়ানের একটি আবাসিক ভবনে। বেইজিং থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটি।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার (বাংলাদেশ সময় বেলা ১১টা) দিকে অগ্নিনির্বাপক বিভাগ বিস্ফোরণের খবর জানতে পারে।

সিনহুয়া আরও জানায়, বিস্ফোরণের স্থানে দমকল ও উদ্ধারকর্মীরা ভবনের প্রতিটি ফ্ল্যাটে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

এর আগের দিন মঙ্গলবার, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত ও তিনজন আহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে চীনে একাধিক মারাত্মক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলতি মাসেই উত্তর চীনের হেবেই প্রদেশের একটি বৃদ্ধনিবাসে আগুনে ২০ জনের মৃত্যু হয়। এর আগে, জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমে ঝাংজিয়াকৌ শহরের একটি সবজি বাজারে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও ১৫ জন আহত হন। আর তারও এক মাস আগে, চীনের পূর্বাঞ্চলীয় রংচেং শহরের একটি নির্মাণ স্থাপনায় আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়।

এ ধরনের দুর্ঘটনায় চীনের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর