বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পেহেলগামে হামলা

ভারতকে খোঁচা দিয়ে ধাওয়ানকে চায়ের আমন্ত্রণ আফ্রিদির

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১১:৫২

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। একই সঙ্গে জমে উঠেছে দুই দেশের ক্রিকেটারদের বাকযুদ্ধ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে পাকিস্তানে এসে চা পানের নিমন্ত্রণ জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সবার আগে কথা বলেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের এমন মন্তব্য করেছিলেন তিনি।

এরপর পাল্টা জবাব দেন পাক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। স্থানীয় এক টেলিভিশনে ভারতীয় সেনা এবং তাদের মানসিকতা নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। 

আফ্রিদি বলেছিলেন, ভারতে একটা বাজি ফাটলেও এর দায় আসে পাকিস্তানের ওপর। আপনাদের ৮ লাখ সেনা মোতায়েন করা আছে কাশ্মীরে আর তারপরেও এমন ঘটনা ঘটে– এর মানে আপনার প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা নেই আর আপনি পুরোপুরি অচল।

কিংবদন্তি এই ক্রিকেটারের এমন মন্তব্য সহজভাবে নিতে পারেননি ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। জবাব দিতে গিয়ে ক্রিকেটীয় অর্জনকে ব্যবহার করেছেন তিনি। এক্স-হ্যান্ডেলে শিখর লিখেছেন, আমরা তোমাদের কারগিলে হারিয়েছি, আর কত নিচে গেলে থামবে তোমরা? মন্তব্য করার চেয়ে নিজ দেশের উন্নতি করার দিকে মনোযোগ দাও।

শিখর ধাওয়ানের এমন টুইটের জবাবেই পাকিস্তানে এসে চা পানের নিমন্ত্রণ জানান আফ্রিদি। চমৎকার চা হ্যাশট্যাগে রেখে আফ্রিদি লিখেছেন, হারা-জেতা বাদ দাও। এসো শিখর, তোমাকে খানিক চা পান করানোর সুযোগ দাও।

এই বার্তায় মূলত শিখর ধাওয়ানকে খোঁচাই দিয়েছেন আফ্রিদি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের আকাশসীমায় অবৈধ উড্ডয়নের জন্য ধরা পড়েছিলেন ভারতের ফ্লাইট লেফট্যানেন্ট অভিনন্দন বর্তমান। তাকে পাকিস্তানের চা পান করানো হলে তিনি চমৎকার বলে উল্লেখ করেছিলেন তিনি। 

তাই নিজ দেশের সামরিক পোশাক পরিহিত ছবি দিয়ে এবার ধাওয়ানকে সেই চমৎকার চায়ের খোঁচাই দিয়েছেন আফ্রিদি। যদিও আফ্রিদির এই টুইটের পর থেকে এখন পর্যন্ত শিখর ধাওয়ানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর