বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অবশেষে সারার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শুভমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৫

গত কয়েক বছর ধরেই ভারতীয় গণমাধ্যমের টক অব দ্য টাউনে রয়েছে শচীনকন্যা সারা টেন্ডুলকার ও শুভমান গিলের প্রেমের গুঞ্জনের বিষয়টি। কারণ, নিয়মিতই স্টেডিয়ামে দেখা যায় সারাকে। তাই অনেকের দাবি শুভমানের টানেই মাঠে আসেন শচীনকন্যা।

শুভমানের খেলার সময় শচীনকন্যাকে ঘিরে স্টেডিয়ামে ‘সারা সারা’ স্লোগানও দেওয়া হয়েছে। আবার সারাকে গ্যালারিতে ‘সারা ভাবি সারা ভাবি’ বলে  স্লোগানও দেওয়া হয়। তবে এসব বিষয় নিয়ে কখনও কথা বলেননি সারা টেন্ডুলকার ও শুভমান গিল।

অবশেষে আইপিএলের মাঝেই নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন গিল। তার যা দাবি, তাতে কোনো সারার সঙ্গেই যে প্রেম করছেন না সেটি স্পষ্ট। আসলে তিনি প্রেমই করছেন না। তিন বছর ধরেই নাকি বিশুদ্ধ ‘সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন। 

শুভমানের ভাষ্য, গত তিন বছরের বেশি আমি সিঙ্গেল। আমাকে নিয়ে অনেক কথা শুনেছি। অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। সব শুনে হাসি পায় খুব। এমন কারও সঙ্গে আমার নাম জড়ানো হয়, যার সঙ্গে কোনোদিন আমার দেখাই হয়নি। সবটাই অদ্ভুত।

ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন শুভমান। সেই সঙ্গে আইপিএলেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। তাই বেশিভাগ সময়ই ব্যস্ত থাকতে হয়। যে কারণে প্রেম করার মতো সময় পান না বলে জানিয়েছেন শুভমান।

এ বিষয়ে তিনি বলেন, আমি বছরের প্রায় ৩০০ দিনই বাড়ির বাইরে থাকি। তাই কারও সঙ্গে থাকা বা সম্পর্কে দেওয়ার মতো সময়ই আমার নেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর