বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফ্রান্সে মসজিদে হত্যা, খুনিকে খুঁজছে পুলিশ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৫:১৫

ফ্রান্সে মসজিদে নামাজরত ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এ ছাড়া খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এক্স-এ পোস্ট করা এক বার্তায় বেরু লিখেছেন, ‘শুক্রবার একজন নামাজীকে হত্যা করা হয়েছে। এক ভিডিওতে ইসলামবিদ্বেষী নৃশংসতা প্রদর্শিত হয়েছে।’

তিনি আরও লিখেছেন ‘আমরা ভুক্তভোগীর প্রিয়জনদের ও শোকার্তদের পাশে আছি। খুনিকে গ্রেপ্তার ও তার শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।’ 

তদন্তকারীরা বলেন, তারা ওই হত্যাকাণ্ডকে একটি ইসলাম বিদ্বেষী অপরাধ হিসেবে বিবেচনা করছেন।

আঞ্চলিক কৌঁসুলি আবদেলক্রিম গ্রিনি বলেন, ‘শনিবার পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি পলাতক ছিল। ওই ব্যক্তিকে জোর দিয়ে খোঁজা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শুক্রবার (২৫ এপ্রিল) ফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে হামলার সময় হামলাকারী নামাজরত ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং পরে চিৎকার করে ইসলামের বিরুদ্ধে অশালীন উক্তি করে ওই সময় সে তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে।

এ ছাড়া মসজিদের ভেতরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ফুটেজে খুনি ওই ক্যামেরাগুলো লক্ষ্য করে বলেন, ‘আমাকে গ্রেপ্তার করা হবে, এটা নিশ্চিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর