বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক ফোর লেন করার দাবিতে মানববন্ধন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৪:২২

জরাজীর্ণ লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক ফোর লেন করার দাবিতে লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার বিগত নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল মান্নান মিলন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন বুলু, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক মেম্বার, আনোয়ার হোসেন জুলফু প্রমুখ।

রেজাউল করিম লিটন বলেন, চৌমুহনী থেকে লক্ষ্মীপুর সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও সড়কটি দীর্ঘদিন থেকে খানা খন্দে ভরা ও জরাজীর্ণ হয়ে রয়েছে। এছাড়া সড়কটি সরু হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর প্রাণের দাবী হচ্ছে সড়কটিকে ফোর লেনে রুপান্তর করা।

তিনি আরও বলেন, বিগত সরকার উন্নয়নে বৈষম্যের কারণে লক্ষ্মীপুরবাসীর সার্বিক উন্নয়ন ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। এখনো সেই বৈষম্যের ধারা চলমান রাখায় উক্ত ফোর লেনের কাজ শুরু হচ্ছে না। অবিলম্বে ফোর লেনের কাজ শুরু করার জন্য যোগাযোগ মন্ত্রনালয়ের প্রতি দাবি জানিয়েছেন। জনদাবি অনুসারে অবিলম্বে ফোর লেনের কাজ শুরু করা না হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান বক্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর