বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জার্মানি থেকে আশ্রয়প্রার্থীদের ফেরত নেবে না গ্রিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১৩:১০

প্রথমে গ্রিসে আশ্রয় প্রার্থনা করে জার্মানিতে আসা শরণার্থীদের ফেরত নিতে অস্বীকার করেছে গ্রিস।

দেশটির অভিবাসন মন্ত্রী মাকিস ভোরিডিস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গ্রিস ইতিমধ্যেই বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে।

সংবাদ সংস্থা স্কাই নিউজকে ভোরিডিস বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্রিসে আগে আশ্রয় প্রার্থনা করা ব্যক্তিদের ফেরত নেয়ার অনুরোধ রক্ষা করা সম্ভব নয়। জার্মান আদালত গ্রিসে ফেরত পাঠানো বৈধ ঘোষণা করলেও, গ্রিস মনে করে এতে সমস্যার সমাধান হবে না।

ভোরিডিস আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে শরণার্থীদের সমানভাবে বিতরণের ব্যবস্থা না হলে গ্রিস ফেরত নিতে রাজি নয়। এই মুহূর্তে জার্মানি কোনো আনুষ্ঠানিক অনুরোধ না করলেও, গ্রিস জানিয়েছে, তারা এই বিষয়ে ইতিবাচক নয়।

ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন চুক্তি অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের প্রথম আশ্রয় দেওয়া দেশই আশ্রয়ের বিষয়টি দেখবে। সম্প্রতি জার্মানির লাইপসিশের প্রশাসনিক আদালত একটি রায় দিয়েছে যে, গ্রীসে ফেরত পাঠালে আশ্রয়প্রার্থীরা অমানবিক পরিস্থিতির শিকার হবে না।

তবে গ্রিসের অভিবাসন মন্ত্রী জানান, জনসংখ্যার অনুপাতে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয়প্রার্থী গ্রিসে রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর