বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিদ্যা বালান

মানুষ বুঝতে পারে, আমার লজ্জা বলে কিছু নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১২:২৭

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান একটা সময় সিনেমায় ঝড় তুলেছেন। বিশেষ করে তার অভিনীত ‘ডার্টি পিকচার’ সিনেমা নিয়ে ছিল সেই সময়ে নানা আলোচনা-সমালোচনা। সেই সিনেমাতে বিশেষ করে তার উষ্ণ অবতার, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়ে ছিল বিস্তর গুঞ্জন।

শাড়িই তার ‘সিগনেচার’। রেডকার্পেটেও বারবার শাড়িতেই দেখা গেছে অভিনেত্রীকে। এবং সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই নিজ হাতে বদলে দিয়েছেন বলিউডের ফ্যাশন সেন্সকে। দীর্ঘদিন পর তার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু একসময় তিনিও চেয়েছিলেন টিপিক্যাল বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরতেন। কিন্তু সেসব তার মানাত না, আয়নায় অদ্ভুত লাগত বলে নিজেকে জানান এমনটি।

বিদ্যা বালান বলেন, আমার সামনে চয়েসই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট হতাম না। আমি বুঝে গিয়েছিলাম, হয়তো সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।

খোলামেলা থাকার প্রসঙ্গে মজা করেই অভিনেত্রী একবার বলেছিলেন, আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। তিনি বলেন, যা ইচ্ছা করে করি। আমি স্বাধীন। আমি মুক্ত।

অভিনেত্রী বলেন, মানুষ আমার খোলামেলা পোশাক নিয়েও প্রশংসা করে। কারণ তারাও তখন বুঝতে পারে যে, আমার লজ্জা বলে কিছু নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর