বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এল ক্লাসিকো ফাইনালের আগে জোড়া দুঃসংবাদ পেলো রিয়াল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১২:২৯

আগামী শনিবার (২৬ এপ্রিল) রাতে কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে খুব একটা স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোরা। এবারের মৌসুমে বার্সার কাছে দুটি ম্যাচেই হেরেছে রিয়াল। এল ক্লাসিকোর ফাইনালের আগে দুঃসংবাদ সঙ্গী হয়েছে রিয়ালের।

গতকাল রাতে গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবা। তাই কোপা দেল রে ফাইনালে এই দুই ফুটবলারকে পাবে না লস ব্লাঙ্কোরা।

রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না। এরই মাঝে আলাবা ও কামাভিঙ্গার ইনজুরি বাড়তি চিন্তা যোগ করেছে রিয়াল শিবিরে।

গেতাফের বিপক্ষে জয়ের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দুজনের চোট নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) কী হয় আমরা দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর