বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিলেট টেস্ট

দ্বিতীয় দিনের সকালে আগুন ঝরাচ্ছেন নাহিদ-হাসানরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১১:৩৩

বোর্ডে বেশি রান নেই। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। যা করার বোলারদেরই করতে হবে। তবে সিলেট টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশি বোলাররা হতাশা উপহার দিয়েছিলেন। যার সুযোগ নিয়ে বিনা উইকেটে ৬৭ রান তোলে ফেলে জিম্বাবুয়ে।

তবে দ্বিতীয় দিনের সকাল সকাল আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা-হাসান মাহমুদরা। ১৯ রানের মধ্যে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছেন তারা।

দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।

নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭।

পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৯৬ রান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর